MD Anowarul Islam
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (শনিবার) অনুষ্ঠিতব্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫)’ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ‘চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান’ জেলার সকল পরীক্ষাকেন্দ্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো কঠিন হতে পারে বিবেচনায় নিয়ে বোর্ড সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ‘মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা’ দিয়েছে, যাতে কেউ অজ্ঞাতসারে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না হন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তে বৈরী আবহাওয়া ও বন্যাকবলিত এলাকার হাজারো পরীক্ষার্থী সাময়িক স্বস্তি পেলেও, স্থগিত পরীক্ষার নতুন তারিখের জন্য তাদের অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায় ‘ক্ষমার অযোগ্য লজ্জা’, আনচেলত্তির ওপর ক্ষুব্

1

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

2

গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হতে কাউন্সিলরদের প্রতি খন্দকার

3

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি: শ্যামনগর

4

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

5

খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংসের মুখে

6

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রকাশ্য অনুরোধ প্রেমিকার

7

আজকের মুদ্রার রেট: ১০ জুলাই ২০২৬

8

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

9

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

10

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

11

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

12

১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর

13

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

14

নদীর কিনারায় অনিশ্চিত জীবন

15

বিনিয়োগ চুক্তি নিয়ে সৌদি-কানাডার আলোচনা, খনিজ খাতে বাড়ছে অংশ

16