খোলপেটুয়া নদীর পশ্চিম প্রার্ন্তে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিড়ালাক্ষী কুনের বাগানটি ধ্বংস করে দেওয়া অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ জুলাই ) সরজমিন গিয়ে দেখাযায় আটুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শেখ পাড়া ও সরদার পাড়া এলাকার মাঝদিয়ে প্রায় ৫শো' বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা বাগানটির গাছের গোড়ায় বালু তোলার কারনপ নির্বিচারে গাছগুলো মারা যাচ্ছে, কয়েকশো গাছ কেটে সাবাড় করা হয়েছে এবং বাকি গাছ গুলার গুড়ায় ১২-১৫ ফুট জায়গা জুড়ে ৩ শতাধিক পুকুর কেটে কৌশলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আহরণ করছে।
শেখপাড়া এলাকার শেখ মজিবুর রহমান ও তার ছেলে আবুল হাসান মিলে বাগানের গাছ বিক্রি করছে তারা গিয়ে চিহ্ন করে দিয়ে আসলে পাশের এলাকার লোকজন সুযোগ বুজে কেটে নিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে জানা যায় সরদার পাড়া গ্রামের রোকেয়া, ইদ্রিস আলী, আমেনা সহ কয়েকজনের কাছে ২ থেকে ৩ হাজার টাকা প্রতিপিচ গাছ বিক্রি করেছে। এবং শেখ পাড়া এলাকায় লুৎফার রহমান শেখের কাছে গাছের গুড়ায় পুকুর কেটে মাছের পোনা আহারণের জন্য ১ বছরে ৬০ হাজার টাকা চুক্তিতে ভাড়া দিয়েছে আবুল হাসান।
বাগানের ভিতরে শামুখ কুড়ানো শেখ পাড়া এলাকার বাসিন্দা রাসিদা খাতুন বলেন এই বাগানের এই পাশ থেকে ও পাশ দেখা যেত না কয়েক মাস বালি তুলার কারনে গাছ গুলা সব মারা যাচ্ছে।
বিড়ালাক্ষী এলাকার আরিফুল ইসলাম বলেন বিড়ালাক্ষী কুনের বাগানে একা যায়তে ভায় হতো আর এখন গাছগুলা মারছে আবার কাটছে যার কারনে দিন দিন বাগান ফাকা মরুভূমিতে রুপ নিচ্ছে।
খোজ খবর নিয়ে যানা যায় বাগানে বালু বস্তা ডাম্পিং করছে খুলনা আমিন কর্পোরেশন নামের এক ঠিকাদার তাদের দাবি জায়গা না পেয়ে আমরা সেখানে বালু তুলছি, কাজ আর বেশিদিন নেই।
স্থানীয়রা জুলকার নাইম জানায় পানি উন্নায়ন বোর্ড এস ও সুমন রায় কে একাধিক বার বলা হয়েছে যে তারা গাছের গোড়ায় বালু তুলে গাছ গুলা মারছে তাদের আমরা নিষেধ করলে শুনছে না আমাদের কথা কনেই নেয় না। এসে ঠিকাদারের সাথে নাস্তাপানি করে তাদের গাড়িতে আবার অফিসে পৌঁছে দেন তাকে।
বিড়ালাক্ষী কুনের বাগানের গাছ বিক্রি জায়গা ভাড়ার বিষয় নিয়ে শেখ মজিবুর রহমান বলেন গাছ বিক্রি ও জায়গা ভাড়া দিয়ে যে টাকা হয় তা আমরা মসজিদে দেয়। সরকারী নদীর চর জায়গা ও গাছ আপনারা এভাবে বিক্রি করতে পারেন কিনা জানতে চাইলে বলেন আমরা চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে করতেছি। আবুল হাসান কে একাধিক বার করলে তিনি রিসিভ করেননি।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন
কাজের তদারকিতে থাকা পানি উন্নায়ন বোর্ডের এস সুমন রায় বলেন তাদের কাজ করছে গাছে গোড়া থেকে বালু তুলে নিতে বলেছি এবং সংশ্লিষ্ট প্রতিবেদকে রির্পোট টা না করার জন্য পকেটে টাকা গুজে দেওয়ার চেষ্টা করে।
সমাজিক বন বিভাগের শ্যামনগর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেন্জার আওছাফুর রহমান, বলেন ওটা পনি উন্নয়ন বোর্ডের জায়গা যার কারনে সেটা তাদের দায়িত্ব তারপরের লোক পাঠাবো।